My Wishlist
My list
Item
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Login
Password Recovery
Please give mobile number or email to reset account password.
Send OTP
Please give mobile number or email to login.
Verify OTP
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend otpIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
Reset Password
আমরা প্রতিদিন কথা বলি—আপনজনের সাথে, অপরিচিতদের সাথে। নিয়মিতই মানুষের সাথে আমাদের কথা হয়। কিন্তু নিজের সাথে? নিজের সাথে নিয়ম মেনে আমরা কথা বলি? নিজের হৃদয়ের ভেতরকার ডাক শুনি? সে কী বলতে চায়, কী শুনতে চায়—এসব মাথায় আসে?
কখনো কি নিজের হৃদয়ের সাথে সত্যিকারের কথা হয়েছে? সেইসব কথা, যা মুখে আসে না, অথচ বুকের ভেতরে ঝড় তোলে? কখনও কি ভেবেছেন—একটি হৃদয় যদি আরেকটি হৃদয়ের মুখোমুখি হয়ে আলাপ করত, তবে কেমন হতো সেই আলাপন?
‘হৃদয়ের সাথে হৃদয়ের কথা’—সেই অদৃশ্য আলাপেরই ভাষান্তর। এ বইয়ের প্রতিটি শব্দ মনের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। প্রতিটি বাক্য আত্মার নীরব ডাক। প্রতিটি লাইন হৃদয়ের সে-সব কথা—যা আপনি বলতে চান, আবার শুনতেও চান।
এই বইটি হতে পারে এমন এক মাধ্যম, যার সাহায্যে আপনি নিজের হৃদয়ের সাথে আলাপ করতে পারবেন। এই বইয়ের লেখাগুলো এমন, যা পড়তে পড়তে মনে হবে—’কেউ আমার ভেতরের কথাগুলোই এখানে লিখে দিয়েছে।’
এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে ভাবতে শেখাবে। আপনার দিকে প্রশ্ন ছুঁড়ে দেবে। এই যান্ত্রিক জীবনের ব্যস্ততার ভিড়ে যখন নিজেকে হারিয়ে ফেলেন, তখন এই বই হয়ে উঠতে পারে আত্মপরিচয় লাভের অন্যতম হাতিয়ার।
তাই, হৃদয়কে শুনতে, হৃদয়কে শোনাতে আজই পড়ুন—’হৃদয়ের সাথে হৃদয়ের কথা’।
| বইয়ের নাম | হৃদয়ের সাথে হৃদয়ের কথা |
| প্রকাশনা | রাইয়ান প্রকাশন |
| লেখক | মাহমুদ বিন নূর |
| বাঁধাই | পেপারব্যাক |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৪ |
| প্রথম প্রকাশ | ২০২৫ |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
মাহমুদ বিন নূর— তরুণ আলেম, লেখক ও গবেষক। বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন সৃষ্টিশীল লেখক। মননশীল ও সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪-ই নভেম্বর। জন্ম ও বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায়। পড়ালেখার সুবাদে দীর্ঘদিন ছিলেন দেশের রাজধানী, ঢাকায়। তিনি পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে। ঢাকা'র বড়ো বড়ো ওলামায়ে কেরামের সান্নিধ্যে ছিলেন বহুদিন। ছাত্রজীবন থেকেই ছিলেন উস্তাদদের প্রাণপ্রিয় ছাত্র। প্রসিদ্ধ শায়েখ-মাশায়েখদের কাছ থেকে নিয়েছেন 'হাদিসে নববীর' ইজাজাহ। লেখালেখির হাতেখড়ি সেই ছাত্রা জামানা থেকেই। সেই থেকে শুরু, অদ্যবধি চলছে।
{{ api_review.comment }}