My Wishlist
My list
Item
| Title | Description | Total Regular Price | Total Sale Price | Action |
|---|---|---|---|---|
| {{ecom_mylist.title}} | {{ecom_mylist.description}} | {{ecom_mylist.total_regular_price}} | {{ecom_mylist.total_sale_price}} | Select |
| No Record Found | ||||
Login
Password Recovery
Please give mobile number or email to reset account password.
Send OTP
Please give mobile number or email to login.
Verify OTP
Please give OTP which has sent to you mobile number or email.
Resend OTP in: {{ formatTime(timer) }}
Resend otpIf you want to Login with other way, please Login
If your are new, Please create account
Reset Password
নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা (সংশোধিত ও পরিমার্জিত)
Brand : হযরত মাওলানা ক্বারী বেলায়েত হুসাইন রহ.
Category : নূরানী পদ্ধতি
প্রকাশকের ভূমিকা
শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ.-কে আল্লাহ তাআলা কুরআনে কারীমের খেদমতের জন্য যুগের মুজাদ্দিদ হিসাবে কবুল করেছেন। তাঁর দীর্ঘ ৪0 বছরেরও বেশি সময়ের গবেষণার ফসল হিসাবে কুরআনে কারীম শুদ্ধভাবে পড়ার একটি কার্যকর ও অতি সহজ পদ্ধতি প্রসার লাভ করেছে, যা ‘নূরানী পদ্ধতি' নামে পরিচিত। এ গবেষণার ফলাফল হিসাবে তিনি বইটি রচনা করেন, যাতে কুরআন শিক্ষাপদ্ধতির পাশাপাশি কালিমা, হাদীস শরীফ, মাসায়েলসহ জরুরি দ্বীনি শিক্ষার বিষয়াদি সংযোজন করেছেন। ফলে বইটি আবশ্যকীয় দ্বীনি শিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সিলেবাসের ভূমিকা রেখেছে।
লেখকের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে বইটির প্রথম মুদ্রণ ১৯৭৭ সনে প্রকাশিত হয় । এরপর প্রয়োজনীয় সংশোধনসহ আরো কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়েছে। সর্বশেষ সংস্করণের পরও দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। সময়ের চাহিদা অনুযায়ী বইটিতে আরো কিছু সংস্কারের প্রয়োজন পরিলক্ষিত হলে নতুন সংস্করণের উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমান সংস্করণে যে কাজগুলো করা হয়েছে :
১. সকল হাদীস ও মাসনূন দুআসমূহের হাওয়ালা সংযোজন। এক্ষেত্রে হাদীসের বিশুদ্ধতম কিতাবসমূহের হাওয়ালা যোগ করার চেষ্টা করা হয়েছে।
২. হাওয়ালার ক্ষেত্রে ‘আল-মাকতাবাতুশ শামেলা'র সর্বশেষ সংস্করণের সহায়তা নেওয়া হয়েছে। ফলে হাদীস নম্বরসমূহ সে অনুসরণে দেওয়া হয়েছে।
৩. পূর্ব সংস্করণের মুদ্রণজনিত ত্রুটিসমূহ সংশোধন করা হয়েছে।
পরিমার্জিত ও সংশোধিত এ সংস্করণ জানুয়ারি ২০২৪ সনে পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকল সতর্কতা ও প্রচেষ্টার পরও বইটিতে ভুল থেকে যাওয়া অসম্ভব নয়। সহৃদয় পাঠক সে ব্যাপারে আমাদের অবগত করলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামীন লেখককে জান্নাতে উঁচু মর্যাদা দান করুন। বইটির সাথে সংশ্লিষ্ট সকলের মেহনত কবুল করুন। আমীন।
প্রকাশনা বিভাগ
নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ
| বইয়ের নাম | নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা (সংশোধিত ও পরিমার্জিত) |
| প্রকাশনা | নূরানী প্রকাশনী (জাদিদ) |
| লেখক | হযরত মাওলানা ক্বারী বেলায়েত হুসাইন রহ. |
| বাঁধাই | পেপারব্যাক |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| প্রথম প্রকাশ | ১৯৭৭ |
| সংস্করণ/এডিশন | জানুয়ারি-২০২৪ |
| ভাষা | বাংলা |
| দেশ | বাংলাদেশ |
| ওজন | ০.১৮কেজি |
{{ api_review.comment }}